পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অবসরে দেখতে পারেন যে ১০ সায়েন্স ফিকশন মুভি

ছবি
  অবসরে সায়েন্স ফিকশন দেখতে পছন্দ করেন? কল্পরথে চড়ে ডানা মেলতে চান বিজ্ঞানের মজার সব তত্ত্ব এবং ভিন্ন বাস্তবতায়? তাহলে এই মুভিগুলো আপনার জন্য। এর কোনোটিতে ওয়ার্মহোলের মধ্য দিয়ে চলে যেতে পারেন মহাবিশ্বের দূরপ্রান্তের কোনো গ্রহে, কিংবা মহাকাশে জীবন বাঁচানোর লড়াই, সময়ের উল্টো দিকে কিংবা ভিন্ন এক মহাজাগতিক সভ্যতায়… ১ মুভির নাম: ইন্টারস্টেলার পরিচালক ও লেখক: ক্রিস্টোফার নোলান ধরন: থ্রিলার, ড্রামা, অ্যাডভেঞ্চার  প্রকাশকাল: ২০১৪ ব্যাপ্তি: ২ ঘণ্টা ৪৯ মিনিট আইএমডিবি রেটিং: ৮.৭ পুরস্কার: সেরা ভিজ্যুয়াল এফেক্টের জন্য অস্কার ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার কেবল সাধারণ বিজ্ঞান কল্পকাহিনী মুভি নয়, এটা একটা মাস্টারপিস। ছবিটির গল্প শুরু হয় এমন এক পৃথিবীতে, যেখানে প্রবল ধূলিঝড় ও খাদ্যের অভাব। মানবজাতিকে বাঁচানোর শেষ আশা হিসেবে কুপার নামে এক প্রাক্তন পাইলট বাধ্য হয়ে বেরিয়ে পড়েন মহাকাশ অভিযানে। তাঁর মূল লক্ষ্য শনি গ্রহের কাছে খুঁজে পাওয়া একটি ওয়ার্মহোলের (Wormhole) মধ্য দিয়ে ছুটে যাওয়া মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে, খুঁজে বের করা নতুন কোনো বাসযোগ্য গ্রহ। মুভিতে টাইম ডাইলেশন, ব্ল্য...