পৃথিবীর প্রথম রঙিন ছবি

১৯৭২ সালের ডিসেম্বরে তোলা পৃথিবীর প্রথম রঙিন ছবি

পৃথিবীর প্রথম রঙিন ছবি

১৯৭২ সালের ডিসেম্বরের শুরুতে মহাকাশ থেকে তোলা হয় পৃথিবীর প্রথম রঙিন পূর্ণ অবয়ব বিশিষ্ট ছবি। অ্যাপোলো -১৭ নভোযানে করে যখন নভোচারীরা পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন ছবিটি তোলা হয়।

এই বিখ্যাত ছবিটিকে আমরা "নীল মার্বেল" (Blue Marble) নামে চিনি। সূর্য তাদের পেছনে অবস্থান করায় অতি উজ্জ্বলভাবে আলোকিত এই নীল গ্রহটির চমৎকার ফটোটি তুলে ফেলেন তাদের ক্যামেরায়। তবে এর আগেও আরো তিনবার পৃথিবীর ছবি তোলা হয়েছে।

  1.  ১৯৪৬ সালের ২৪ অক্টোবর বায়ুমণ্ডলের বাহিরে ভুমি থেকে মাত্র ৬৫ মাইল উপর থেকে প্রথম মহাকাশ থেকে পৃথিবীর সাদাকালো ফটো তোলে ভি-২ নামক রকেটে সংযুক্ত ক্যামেরা।
  2. তারপর ১৯৪৭ সালের মার্চে তোলা হয় আরেকটি ছবি। ১০১ মাইল উচ্চতা থেকে। 
  3. ১৯৬৬ সালের ২৩ অগাস্ট লুনার অরবিটার-১ নামের নভোযান থেকে সুদুর ২ লক্ষ ৩৬ হাজার মাইল দূর থেকে তোলা হয় আরেকটি ছবি।

ফেসবুকে আমি  https://facebook.com/rumman.naik

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গণত্রাণের ১০ কোটি টাকা ব্যাংকে আছে, তার ৮ কোটি আছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

দয়া করে মসজিদে এসব চেয়ার টানাটানি বন্ধ করুন

সাপ পরিচিতি-৩ কালনাগিনী